পোরশায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন—সভাপতি হুজ্জাতুল্লাহ সম্পাদক মামুনুর রশিদ
নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি—বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সরাইগাছি মোড়ে সংশ্লিষ্ট দলের আয়োজনে অনুষ্ঠিত কমিটি গঠন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক হাফেজ মাও: উমর আলী সরদার। এতে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট দলের নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা সহ—সভাপতি মাও: মোশারফ হোসেন ও মশিহুর রহমান, সাধারন সম্পাদক শহিদুল আলম এবং সিনিয়র সদস্য মাও: আব্দুর রহমান। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার ৭১ সদস্যের মধ্যে সভাপতি পদে মাও: হুজ্জাতুল্লাহ শেখ ও সাধারন সম্পাদক পদে মাও: মামুনুর রশিদ শাহ্ সহ ২২জনের নাম ঘোষনা করা হয়। নবনির্বাচিতদের নাম ঘোষনা ও শপতবাক্য পাঠ করান প্রধান অতিথি সংশ্লিষ্ট দলের নওগাঁ জেলা সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply