শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সমাহিত

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সমাহিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার বিকেল চারটার দিকে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আজগবি কেন্দ্রীয় গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে বুধবার ভোর পৌণে চারটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *