পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা’র যোগদান

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা’র যোগদান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন আরিফা সুলতানা। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে তিনি বিকেলে নিজ কার্যালয়ে আসেন। এসময় উপজেলা প্রশাসনের অধিনে সকল দপ্তরের প্রধানগণ ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম সহ আরো অনেকেই।
গত এপ্রিল মাসের ৩০ তারিখে ইউএনও বরমান হোসেন রাজশাহীর ওয়াসা ভবনে বদলী হলে পদটি শুন্য হয়। এসময় সহকারি কমিশনার ভারপ্রাপ্ত ইউএনওর দ্বায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদানের পর নবাগত ইউএনও মহদোয় বলেন, উপজেলার সকল শ্রেণীপেশার মানুষ, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী সহ সবার সহযোগিতায় পাঁচবিবির উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।
তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে পড়ালেখা করেন। তিনি ৩৫’তম বিসিএস ক্যাডারে উর্ত্তীণ হয়ে মেহেরপুর জেলায় প্রথম সহকারি কমিশনার হিসাবে যোগদান করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এবং সিনিয়র সহকারি কমিশনার হিসাবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৩০ মে পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন আরিফা সুলতানা। সংসার জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *