চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবসে র‌্যালী ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবসে র‌্যালী ও আলোচনা

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

‘টেকসই দুগ্ধ শিল্প-সুস্থ মানুষ-সুস্থ পৃথিবী’ শ্লোগানে র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিসুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান,

এনজিও প্রয়াস’র নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ সফিকুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান, জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার, উদ্যোক্তা মুনজের আলম মানিকসহ বিভিন্ন সরকারী অফিস প্রধানগণ ও বিভিন্ন খামারী এবং ব্যবসায়ীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *