চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। ‘প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে’ প্রতিপাদ্যে ও ‘সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ শ্লোগানে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যেন্দ্র নাথ সরকার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *