শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ॥ আহত মা

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ॥ আহত মা

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ-রসুলপুর মোড়ে সড়ক দূর্ঘটনায় রাহাদ আলী (৫) নামে এক শিশু ভুটভুটি যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রসুলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টির রুহুল আমিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে শিশু রাহাদ তার মায়ের সাথে আত্মীয়র বাড়ি বেড়াতে আসে। শিশু রাহাদ তার মায়ের সাথে ভুটভুটি যোগে রসুলপুর থেকে শিবগঞ্জ বাজার বাড়ি যাবার পথে কিছুদুর গেলেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু রাহাদ ভুটভুটি থেকে পড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং শিশু রাহাদের মা রুমি বেগমের এক পা শরির থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত রুমি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত জনান, সড়ক দুর্ঘটনায় একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত মহিলাকেকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *