শিবগঞ্জে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিবগঞ্জে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার উপজেলা আওয়ামীলীগের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *