শিবগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

শিবগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্িঠত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাদনচক বঙ্গবন্ধু ক্রীড়া পরিষদ আয়োজিত আদিনা ফজলুল হক সরকারি কলেজ মাঠে অনু্ষ্িঠত ফাইনাল খেলায় ৭ উইকেটে এফএনএফ এক্সপ্রেস ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইকো চ্যানেল নেটওয়ার্ক ক্রিকেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সাবেক ছাত্রনেতা আহম্মেদ মারজুক মিঠুন বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও জেলা কৃষকলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা। টুর্নামেন্ট মোট ২৪ দল অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *