গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ (তিন) দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *