নাচোলে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাচোলে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, দোয়া খায়ের, আলোচনা সভা ও কেক কর্তন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোহা পলাশ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল শামীম, আওয়ামীলীগ নেত্রী রঞ্জনা রাণী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, পৌর ছাত্রলীগের সভাপতি তারিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *