শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে আরিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বোগলাউড়ি ঘাট এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন। স্থানীয় সুত্র জানায়, দুপুর একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বোগলাউড়ি ঘাট নদীতে গোসলে করতে যায় আরিয়ান। সময় গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় আরিয়ানকে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এ সময় নদীতে তল্লাশি চালিয়ে আরিয়ানের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *