চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট ক্যাম্প উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট ক্যাম্প উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ১০দিনব্যাপী শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট ক্যাম্প এর উদ্বোধন হয়েছে। রবিবার বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা বক্সিং একাডেমীর যৌথ উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বক্সিং একাডেমীর সভাপতি ও পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এই উপলক্ষে স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বক্সিং একাডেমীর সহ সভাপতি আলহাজ¦ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা ও অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম, জেলা বক্সিং একাডেমীর সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ¦ বাবলু সরদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বক্সিং একাডেমীর প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে বক্সিং প্রতিযোগিতায় অংশ নেয় বৃষ্টি খাতুন ও তৃষা এবং মুনজির ও রিফাত। ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এই শেখ রাশেল বক্সিং ট্যালেন্ট ক্যাম্পে স্থানীয় ৬০জন বক্সার অংশ গ্রহণ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *