শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সেবায় বিভাগীয় কমিশনারের সন্তুষ্টি

শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সেবায় বিভাগীয় কমিশনারের সন্তুষ্টি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রবিবার বিকেলে তিনি শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ জুবায়ের হোসেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন, ভূমি সেবার বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং এই উপজেলা ভূমি অফিসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *