ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জন। বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়া দুইজন রোগী বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের সুকুমার (৭৭) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৯ জন মারা গেছেন।
পরিচালক এনামুল হক আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। এদিকে, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৮২ জন। এর মধ্যে ১ হাজার ৮৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি আরও জানান, জেলার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজবাড়ী জেলার চার জন, ফরিদপুরের তিন জন, মাগুরা জেলার এক জন ও মাদারীপুরের এক জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *