৭ গরু চোর গ্রেফতার ॥ গরু-টাকা উদ্ধার-পিকআপ জব্দ

৭ গরু চোর গ্রেফতার ॥ গরু-টাকা উদ্ধার-পিকআপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলা থেকে বিগত কয়েকদিনের মধ্যে বেশকিছু গরু চুরি হয়ে যাওয়ার প্রেক্ষিতে পুলিশী তৎপরতার অংশ হিসেবে সাড়াশি অভিযান চালিয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের কাছ থেকে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, দুটি গরু উদ্ধার ও ৩টি পিকআপ জব্দ করা হয়। ১সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন এলাকায় সম্প্রতি গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় খামারি ও গৃহস্তদের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্প্রতিবার দিবাগত রাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৭সদস্যকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা হলো,১। মোঃ সাইফুল মোল্লা (৪১) পিতা-মৃত কায়েম উদ্দিন মোল্লা সাং নান্দো পাড়া থানা- দুর্গাপুর জেলা- রাজশাহী; ০২। মোঃ আল আমিন (২৬) পিতা- মৃত আফাল@আলাল সাং মারামারি থানা-কাটাখালী
০৩। মোঃ পারভেজ আলী (২৮) পিতা-আফাল @ আলাল সাং সমসাদিপুর;০৪। মোঃ বেলাল হোসেন @ রুবেল (৩১) পিতা- মৃত কামাল হোসেন @ মোহারম সাং মিরকামারী ০৫। মোঃ হাসিবুল ইসলাম (৩২) পিতা- মোঃ মুজাম আলী সাং মিরকামারী সর্ব থানা-কাটাখালী জেলা-রাজশাহী, ০৬। মোঃ শাজাহান আলী (৪৫) পিতা-মৃত জনাব আলী ০৭। মোঃ মাসুম আলী (৫০) পিতা- হায়দার আলী উভয় সাং আলিগঞ্জ থানা- রাজপাড়া, আরএমপি, রাজশাহী ।স্থানীয় চোরদের সহায়তায় তারা এসব গরু চুরি করতো। চুরির পর তারা বিভিন্ন জেলায় এসব গরু কসাই ও বিভিন্ন হাট বাজারে বিক্রি করতো বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই গরু চোর চক্রের সদস্যরা নিজেদের আড়াল করতে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে দ্রতগামী পিকআপ গাড়ী ব্যবহার করে একাধিক গ্রপে বিভক্ত হয়ে চুরিসহ ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলো। পুলিশ জানায়, গরু চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে আইনের আওতায় আনা হবে।অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার( ক্রাইম এন্ড অবস), রাকিবুল ইসলাম ( গোমস্তাপুর সার্কেল), ওসি গোমস্তাপুর মাহবুবুর রহমান, ওসি নাচোল মিন্টু রহমান সহ পুলিশ টিম। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সম্প্রতি জেলায় প্রায় ৩০টি গরু চুরির ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গোমস্তাপুরে গরু চুরির ঘটনায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এ সংবাদ প্রকাশিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *