গোমস্তাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

গোমস্তাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার’ শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়। শুক্রবার সকালে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা মিলিত হয়। উপজেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজন ও আরএসডিএফ গোমস্তাপুর এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম, অত্র প্রকল্পে শিক্ষিকা ম্ক্তুা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *