বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোলাহাটে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোলাহাটে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যুবনেতা বি.এম রুবেল আহমেদের উদ্যোগে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা লক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ আলী ভুটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির প্রবীণ নেতা মোঃ আলেপ বিশ্বাস, ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিসারুল ইসলাম, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, ফুটানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সবুর আলী, মোঃ মাহিদুল ইসলাম মাস্টার, সাবেক বিজিবি সদস্য মোঃ আব্দুল্লাহ, যুবদল নেতা মোঃ ইয়াসিন আলী। ফুটানীবাজার মরিয়ম-হালেমা হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোঃ সেলিম রেজা, একই মাদ্রাসার ছাত্রসহ স্থানীয় বিএনপির নেতা ও কর্মীরা। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন খাড়োবাটরা জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমান। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *