চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে কালেক্টরেট শিশু পার্কে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে অংশগ্রহণকারী ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের শিশুদের নিয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন কালেক্টরেট শিশু পার্ক ঘুরে বেড়ান এবং শিশুরা বিভিন্ন রাইডে উচ্ছ্বসিত সময় কাটায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। চেতনা মানবিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলীসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *