গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ফাইনালে চাঁপাইনবাবগঞ্জের নয়ানশুকা স্কুল

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ফাইনালে চাঁপাইনবাবগঞ্জের নয়ানশুকা স্কুল

৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের কাবাডি বালক এ ফাইনাল খেলায় অংশ নেবে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ নয়ানশুকা আর কে উচ্চ বিদ্যালয় কাবাডি দল।

মঙ্গলবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তে কাবাডি বালক খেলায় প্রথমে নওগাঁ জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪-৩৪ পয়েন্টে বিজয়ী হয় চাঁপাইনবাবগঞ্জের নয়ানশুকা আর কে উচ্চ বিদ্যালয়। পরে জয়পুরহাট জেলা কাবাডি দলের সাথে খেলায়ও ১৩-২০ পয়েন্টে জয়লাভ করে চাঁপাইনবাবগঞ্জের নয়ানশুকা আর কে উচ্চ বিদ্যালয় দল।

বুধবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয়ার জন্য প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের নয়ানশুকা আর কে উচ্চ বিদ্যালয় কাবাডি দলটি। বিভাগীয় পর্যায়ে খেলায় বিজয়ী হওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন নয়ানশুকা আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ তারিক-ই-নূর জামাল। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে কাবাডি বালক এ চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার নয়নশুকা আর কে উচ্চ বিদ্যালয়। জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায় নয়নশুকা আর কে উচ্চ বিদ্যালয় কাবাডি দল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *