চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত সোয়া ১২টার দিকে চালানো অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। আটক হয়, শিবগঞ্জ উপজেলার উমরপুরের মো. আতাউর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৩৫) ও মোঃ আইনাল হকের ছেলে মোঃ শাহারুল ইসলাম (৩০)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৮ মে রাত সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খোয়াড়মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ২ কেজি গাঁজা, ২টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী শিবগঞ্জের মোঃ মাসুদ রানা ও মোঃ শাহারুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *