শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে ইউপি সদস্য, শিক্ষক/শিক্ষিকা, পিতা/মাতা, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার, ছাত্র/ছাত্রী, অভিভাবক, সমাজের স্থানীয় ব্যক্তি ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়। রবিবার সকালে কানসাট ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে এই মতবিনিময় হয়। জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফুউল মুলক, ইসলামী ফাউন্ডেশন এর সদস্য আব্দুর রহিম, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, আতিকা জাহান, আলী হায়দার বাপ্পিসহ অন্যরা। বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পর্যায়ের কমিটির কার্যক্রম সক্রিয় ও জোরদার করলে বাল্যবিবাহ প্রতিরোধে একটি মাইলফলক তৈরী করা সম্ভব হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *