সিংড়ায় সাংবাদিক ও সাহিত্যিক উৎসব

সিংড়ায় সাংবাদিক ও সাহিত্যিক উৎসব

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সম্মানিত সভাপতি এমরান আলী রানার সভাপতিত্বে ২১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক ও সাহিত্যিক উৎসব। অনুষ্ঠানে সভাপতি সাহেব সাংবাদিক এবং লেখকদের সমাজের অসংগতির দিকগুলো তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করেন।
নাটোর জেলা সিংড়া উপজেলার তিসিখালী ঘাসি দেওয়ান পিরের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছড়াকার মাহবুব-এ-খোদা, আবুল হোসেন, আইয়ুব হোসাইন, মাহবুব মান্নান, আজাহার আলীসহ অর্ধশত কলমযোদ্ধা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *