নাচোলে বাগমারা বনাম নাচোল ক্রিকেট দলের প্রীতি ক্রিকেট ম্যাচ

নাচোলে বাগমারা বনাম নাচোল ক্রিকেট দলের প্রীতি ক্রিকেট ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাগমারা বনাম নাচোলের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাচোল উপজেলা মাঠে এ আয়োজন করা হয়। এতে বাগমারা ক্রিকেট দল ১৩ রানে জয়লাভ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামুইর হাট উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোলের পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভুমি) সবুজ হাসান, উপজেলা সহ: মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সহকারী প্রোগ্রামার সোহেল রানা ও রেজা কোচিং একাডেমির পরিচালক শাকিল রেজা। খেলার আহবায়ক ও সমন্বয়ক ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা হাবিবুর রহমান। নাচোল ক্রিকেট দলের অধিনায়ক শাকিল রেজা টসে জয়লাভ করে প্রথমে বাগমারা ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাই। খেলায় বাগমারা ক্রিকেট দল ১৫ ওভারে সংগ্রহ করে ১২৯টি রান। জবাবে নাচোল ক্রিকেট দল সব কটি ওভার খেলেও সংগ্রহ করে ১১৬রান। শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *