চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর সুবর্ণ জয়ন্তী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর সুবর্ণ জয়ন্তী পালিত

বাংলাদেশ স্কাউটস এর সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে এই উপলক্ষে র‌্যালী, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক মোঃ গোলাম রশিদ। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেলে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্লেখ্য, স্কাউটস এর জনক ব্যাডেন পাওয়েল এর উদ্যোগে ১৯০৭ সালে ইংলান্ডের ব্রাউন টিসিতে ২০ জন বালক নিয়ে যাত্রা শুরু হয় স্কাউটস এর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *