রাষ্ট্রীয় মর্যাদায় শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আয়নাল হকের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আয়নাল হকের দাফন সম্পন্ন

শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আয়নাল হক ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তেলকুপি মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তেলকুপি কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *