তফসিল ঘোষণা: শিবগঞ্জে আ’লীগের আনন্দ মিছিল

তফসিল ঘোষণা: শিবগঞ্জে আ’লীগের আনন্দ মিছিল

আগামী ৭ জানুয়ারি/২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জের ডাকবাংলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এসময় সৈয়দ নজরুল ইসলাম বলেন, সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের নানাধরনের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে প্রাণিত করেছে। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদের জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে। যেকোনো মূলে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে হাতে লাঠি বুকে বল নিয়ে নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি ও থাকবো। শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র শহীদ মনিরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক বেনজীর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহা, বিশিষ্ট সমাজ সেবক আল মামুনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *