৫৯ বিজিবি’র বিভিন্ন সীমান্তে হেরোইন, ফেন্সিডিল, মদ এবং বিড়ি উদ্ধার

৫৯ বিজিবি’র বিভিন্ন সীমান্তে হেরোইন, ফেন্সিডিল, মদ এবং বিড়ি উদ্ধার

গোপন সংবাদে জেলার বিভিন্ন সীামন্তে প্রথক অভিযানে হেরোইন, ফেন্সিডিল, বিদেশী মদ ও বিড়ি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে পৃথক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ জুন আনুমানিক রাত সোয়া ৮টার দিকে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় গনকবর নামক স্থানে ২ চোরাকারবারীকে টহল দল ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ৪২০ গ্রাম হেরোইন, ৪ বোতল বিদেশী মদ এবং ১০০০ পিস বিড়ি উদ্ধার করে। উদ্ধার হওয়া হেরোইন, বিদেশী মদ এবং বিড়ির সিজার মূল্য-৮ লক্ষ ৪৭ হাজার টাকা। এছাড়া, ৩ জুন সন্ধ্যায় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ সেলিম পারভেজ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কয়লার মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৩ গ্রাম হেরোইন উদ্ধারকরতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৮৬ হাজার টাকা। অন্যদিকে, ৩ জুন আনুমানিক বিকেল ৫টার দিকে শিয়ালমারা বিওপির সুবেদার মোঃ আশরাফ আলী এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় শিয়ালমারা ক্রিস্টল নামক স্থানে ৮ জন চোরাকারবারীকে ধাওয়া করলে ৬টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ভারতীয় ১২৪৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটক ফেন্সিডিল এর সিজার মূল্য-৪ লক্ষ ৯৮ হাজার ৮’শ টাকা। এদিকে, ৩ জুন বিকেল সোয়া ৫টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ সেলিম পারভেজ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যবাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। পৃথক অভিযানে ৩ জুন আনুমানিক বিকেল ৪ টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৮৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-৩৩ হাজার ২’শ টাকা। উদ্ধারকৃত হেরোইন, ফেন্সিডিল, বিদেশী মদ ও বিড়ি ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *