শিবগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শিবগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে অশ্লালীন কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, হত্যার হুমকি দেয়ায় সকল যড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে উপজেলা-পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল গণি জোহাসহ অন্যরা। বক্তারা-আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *