শিবগঞ্জে নারী উদ্যোক্তা মেলার সমাপনী

শিবগঞ্জে নারী উদ্যোক্তা মেলার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়তনে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে চারদিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলা শেষ হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানের ৭০ জন নারী উদ্যোক্তা মেলায় অংশ নেন। চার দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছিল গত বুধবার ফিতা কেটে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। ১মার্চ (শুক্রবার) মেলার সমাপনী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *