শিবগঞ্জে বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জে বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সোনামসজিদ রংধনু পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাদিকুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজকল্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরসেদুল আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *