নাচোলে আন্তজার্তিক নারী দিবস পালিত
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের মতো চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও ৮ মার্চ বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা ও কেক কাটা। শুক্রবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস, ডাসকো, ব্র্যাক, উদ্দীপন, এসডিএফসহ বিভিন্ন সংস্থা এ দিবসে অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু। নারী দিবসের উপর তৎপর্য তুলে ধনের ডাসকো’র প্রতিনিধি সুবর্ণা স্বপ্না তন্নসহ অন্যান্য এনজি’র প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা তথ্য আপা দিলরুবা খাতুন। পরে কেক কাটা হয়।

Leave a Reply