শিবগঞ্জে ছাগল ভেড়ার পরিবেশ বান্ধব সেড ঘরের শুভ উদ্বোধন

শিবগঞ্জে ছাগল ভেড়ার পরিবেশ বান্ধব সেড ঘরের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগল ভেড়ার পরিবেশ বান্ধব সেড ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ভেড়ার পরিবেশ বান্ধব সেড ঘরের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। এল ডি ডি পি প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান সভাপতিত্বে উক্ত স্থানে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহাদৎ হোসেন। এ সময় উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: আবু ফেরদৌসের সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শিউলী বেগম। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন এল ডি ডি পি প্রকল্পের কর্মকর্তা কর্মচারি ও প্রডিউসার গ্রুপের (পিজি) সদস্যবৃন্দ। উল্লেখ্য, উপজেলায় ছাগল ভেড়ার ১৯৬ ও মুরগির ১৫১টি পি.জি রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *