শিবগঞ্জে আ’লীগ কার্যালয় ও বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন

শিবগঞ্জে আ’লীগ কার্যালয় ও বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ কার্যালয় ও বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু মঞ্চে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞা, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রাব্বানী ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিনসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *