মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোমস্তাপুরে সাংবাদিক সম্মেলন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোমস্তাপুরে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও লীজ গ্রহনকৃত পুকুরে মাছ ধরা ও বিষ প্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হুক্কাপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি সাদ্দাম আলী। মঙ্গলবার দুপুরে রহনপুর রিপোর্টাস ক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে সাদ্দাম আলী জানান, হুক্কাপুর ও ফুরকান মোড় এলাকার দুইটি পুকুরে বাইরুল, বশির, আতিক, ইউনুসসহ বেশ কয়েকজন মিলে মাছ মেরে নিয়ে পরে ওই দুইপুকুরে বিষ প্রয়োগ করেন। এতে আমার অনেক টাকার ক্ষতি হয়। একারণে আদালতে মামলা করলে তারা পাল্টা হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করে। হয়রানি মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং পুকুরে মাছ ধরা ও বিষ প্রয়োগ ক্ষতিপূরনসহ অপরাধী বাইরুল, বশির, আতিক, ইউনুসসহ অন্যান্য অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন সংবাদ সম্মেলনে সাদ্দাম আলী। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর হুক্কাপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি সাদ্দাম আলী, কলকলিয়া মৎস্যজীবির সাধারণ সম্পাদক আজিজুল হক, হুমায়ন কবির, মইদুল ইসলাম, শহিদুল ইসলাম অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *