গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ‘প্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে নিয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রহনপুর ডাকবাংলো চত্বরে ৭দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোর্নাদী, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মুসলেহ্ উদ্দিন সরকারসহ অন্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী, বীর মুক্তিযোদ্ধা, উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের খামারী মালিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ৭ দিনব্যাপী এ প্রদর্শনী মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গরু-ছাগল, হাঁস- মুরগি, পশু-পাখি, বিভিন্ন প্রজাতির ঘাসসহ বিভিন্ন বিষয়ের ২৬ টি স্টল রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *