শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময়

শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অংশীজনদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা হয়েছে। ‘সুখে ভরবে আগামী দিন-পেনশন এখন সর্বজনীন’ এই প্রতিপাদ্যে- বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি বলেন, প্রান্তিক মানুষের ক্ষুদ্রক্ষুদ্র সঞ্চয় একদিন বড় সম্পদে পরিণত হবে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান সাড়া দিয়ে সকলকে এই পেনশন স্কিমের আওতায় আসতে হবে। আপনারা সকলেই রেজিস্ট্রেশন করবেন। এ সময় জেলা প্রশাসক প্রান্তিক মানুষের জন্য সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় জমিসহ ঘর, কৃষিতে প্রণোদনা ও বিভিন্ন ধরনের ভাতার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি বজলুর রশিদ সোনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান ও পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সর্বজনীন পেনশন বিষয়ক ডেস্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এছাড়া শিবগঞ্জ থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *