শিবগঞ্জে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ হয়েছে। সহকারী কমিশনার ভুমি জোবায়ের হসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: নিজামুল কবীর। প্রধান অতিথি গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, সরকারের উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা রোধ, গুজব ও সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, ২০৫০ সালে গড় আয়ু হবে ৮০ বছর ৭৫ সালে ৮৫ বছর। তখন বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। বৃদ্ধকালে মানুষ অসহায় ও নির্ভরশীল হয়ে পড়ে। তখন তাদের জন্য এ পেনশন স্কিম বড় ভুমিকা পালন করবে। তিনি মায়েদের তাদের সন্তানকে বাল্য বিয়ে না দেবার ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে বলেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।

১৬ মে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, পুকুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রকিব, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কুনাল মুখার্জি,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পার্থ মুখার্জি। অনুষ্ঠানে সভাপতি বলেন-গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের গুরুত্ব অপরিসীম।

সর্বজনীন পেনশন স্কিম, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, সন্ত্রাস, গুজব, অপরাজনীতি, তাপদাহে করণীয়, কিশোর অপরাধ, এবং মোবাইল ফোনের অপব্যবহার-এ বিষয়গুলো নিয়ে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। সভায় ২০০ জন নারী অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, মাদক ও সর্বজনীন পেনশন স্কিমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply