ভোলাহাটে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ

ভোলাহাটে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনার পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিজন কৃষক মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং চারা উৎপাদনের জন্য দেওয়া হয়েছে বালাইনাশক। এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃমোসাঃ সুবর্ণা খাতুন সহ উপ-সহকারি কর্মকর্তাগণ এবং কৃষকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *