নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

‘উন্নয়নের গণতন্ত্র’ ‘শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে’ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার উপজেলা মিনি কনফারেন্সন রুমে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপি। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুর রহমান বিপ্লব, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রধানগণ। আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ, চোরাকারবারি, রাস্তা ঘাট, সাস্থ্য সেবা, সড়ক দূর্ঘটনা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, গাড়ীঘোড়া, রাস্তায় যানজোট নিরাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *