শিক্ষার্থীদের প্রতিবাদী নানা শ্লোগান-  চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের প্রতিবাদী নানা শ্লোগান 

চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা ও শিক্ষক এবং শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল  করেছে শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শান্তিমোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

এসময় বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের আগে পিছে অবস্থান করে। মিছিল চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্যরা।

ঘন্টাব্যাপী চলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। পুলিশ শিক্ষাখীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করে। বিক্ষোভ মিছিল চলাকালে নিরাপত্তা কাজে উপস্থিত ছিলেন সদর মডেল থানা পুলিশ, পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি।

বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের আরামবাগ এলাকায় রাস্তা অবরোধ করায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে, কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিত হওয়া শিক্ষার্থী, অভিভাবক সকলেই শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ধৈর্যসহকারে কর্মসূচী চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল পদক্ষেপ গ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *