চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি ও ভোলাহাট বিওপির সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ জুলাই রাত আড়াইটার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় উপ চকপাড়া নামক স্থানে ৩ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ১৫৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-৬৩ হাজার ৬’শ টাকা। অন্যদিকে, ৪ জুলাই আনুমানিক রাত ২ টা ৩৫ মিনিটের দিকে ভোলাহাট বিওপির হাবিলদার মোঃ মন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনশিকারী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৪৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর সিজার মূল্য- ১৯ হাজার ৬’শ টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *