৪ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

৪ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, আমদানি করা কিছু পচনশীল পণ্যের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম চালু হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *