চাঁপাইনবাবগঞ্জে ৪৩৯ ঈদগাহে ঈদের জামাত ॥ পশুর চামড়া সংরক্ষনের আহবান
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদুল আযহা উপলক্ষে ৪৩৯ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে। ওই জায়গায় সকাল ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সম্পদ পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষনের আহবান জানিয়েছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনর সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৩৪টি, শিবগঞ্জ উপজেলায় ১০৪টি, নাচোল উপজেলায় ৬০টি, গোমস্তাপুরে ১১৪টি, ভোলাহাট উপজেলায় ২৭টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুত্রটি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৩৯টি তালিকা ভুক্ত ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কিছু অস্থায়ী ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। করোনার সংক্রোমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে অনুরোধ করা হয়েছে। জেলা তথ্য অফিসও এ ব্যাপারে প্রচার প্রচারা চালাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান ঈদের নামাজ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেলা শহরের কেন্দ্রীয় ফকির পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। আবহাওয়া জনিত কারণে কোন সমস্যা সৃষ্টি হলে, একই সময়ে কোর্ট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে, কোরানীর পশুর চামড়া জাতীয় সম্পদ। জেলার সকল কোরবানী দাতাকে এ সম্পদ সংরক্ষন করতে হবে। গরু-মহিষের কাচা চামড়ায় ৮-১০ কেজি আর ছাগল-ভেড়ার চামড়াতে ৪-৫ কেজি লবণ দিয়ে চামড়া সংরক্ষণের অনুরোধ করেন জেলা প্রশাসক গালিভ খান।

Leave a Reply