ভোলাহাটে স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান

ভোলাহাটে স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান

ভোলাহাটে স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী (২৫বছর পূর্তি) অনুষ্ঠান হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার সকালে মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল ওয়াহিদ টরিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক, ভোলাহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ রহমত আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ রশিদুল আলম জেমসহ অন্যরা। অনুষ্ঠান উপলক্ষে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়-বরণ, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ঈদ পুনর্মিলনীসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *