নাচোল রেলস্টেশনে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন

নাচোল রেলস্টেশনে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন মাঠে শ্যামলী সংঘের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সোমবার বিকেল চারটায় শ্যামলী সংঘ ও সোনালী অতীত ফুটবল দলের মধ্যে শ্যামলী সংঘ ২-০গোলে জয়লাভ করে। শ্যামলী সংঘের পক্ষে মতিউর রহমান ও জমির উদ্দিন ১টি করে গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ নাচোল সরকারি কলেজ ও শ্যামলী সংঘের সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফল চন্দ্র বর্মন, সাবেক সহঃশিক্ষক খ.ম. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রজেন্দ্রনাথ মাহাতো, সহঃ শিক্ষক সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। খেলাটি পরিচালনা করেন সাবেক সেনাসদস্য ও নাচোল রেলস্টেশন স্পোর্টিং ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *