নাচোলে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পরিচিতি সভা ও ঈদ পূণমিলনী

নাচোলে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পরিচিতি সভা ও ঈদ পূণমিলনী

নাচোলে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পরিচিতি সভা ও ঈদ পূণমিলনী অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকেলে নাচোল পৌরসভা মিলনায়তনে এ সভা হয়। উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল বাসিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে.এ.জোহা পলাশ, আ’লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীমসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড মোস্তাফিজুর রহমান বুলেট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *