র‌্যাবের হাতে মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

র‌্যাবের হাতে মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাড়ডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা মোড় হতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি অভিযান পরিচালনা চালায়। এসময় একটি মাদক মামলায় ১৪ বৎসরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ আব্দুল্লাহ কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *