স্বামীর হত্যার বিচার চেয়ে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন

স্বামীর হত্যার বিচার চেয়ে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত মার্চ মাসে একটি আত্মহত্যার ঘটনাকে হত্যা দাবি করে হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত ব্যক্তির পরিবার। বুধবার দুপুর ১২ টায় স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত রাব্বানীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ মার্চ/২২ দিবাগত রাতে আমার স্বামীর প্রথম স্ত্রী মাবিয়া বেগম তার সহযোগীদের নিয়ে ঘুমের ঘোরে আমার স্বামীকে গলা টিপে হত্যা করে। তাকে হত্যা করার পূর্বে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, মাবিয়া বেগম স্থানীয় নাসিরুল ও শফিকুল সহ কয়েকজনের সাথে পরকীয়ায় জড়িত থাকার ঘটনা জানাজানি হওয়ায় তা চাপা দিতে প্রেমিকদের সহযোগিতায় মাবিয়া আমার স্বামীকে হত্যা করে। আমি এ হত্যার বিচার চেয়ে পুলিশের কাছে গেলেও মামলা গ্রহণ না করায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর নিকট মামলাটি গ্রহনযোগ্য না হওয়ায় তা খারিজ করে দেন। এখন আমি উচ্চ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি। সংবাদ সম্মেলনে নিহত ব্যক্তির প্রথম স্ত্রীর ছেলে সাগর ও নিকট আত্মীয় রহমত উপস্থিত ছিলেন। সাগর এক প্রশ্নের জবাবে তার পিতৃহত্যার বিচার চান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *