শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ আটক ২

শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা ॥ আটক ২

শিবগঞ্জে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় রবিউল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের নওশাদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য জেম আলী জানান, বিকেলে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের সাদের সঙ্গে রবিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি লোহার সাবল দিয়ে রবিউলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *