শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম ও শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক হারুন অর রশিদসহ অন্যরা। সভায় জাতীয় মৎস্য সপ্তাহের গৃহীত কর্মসূচি তুলে ধরা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *